‘হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলার কথা বলা হচ্ছে, তা সঠিক নয়’

যশোর প্রতিনিধি
১১ আগস্ট ২০২৪, ২৩:০০আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২৩:০০

যশোরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে ভৈরব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলার কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। যশোরে কোনও হিন্দু সম্প্রদায় কিংবা মন্দিরে হামলা করা হয়নি। তারপরও হামলার শিকার হতে পারে এই আশঙ্কা থেকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রত্যেক মন্দিরে কমিটি করা হয়েছে। যাতে কোনও ধরনের হামলা না হয়। বিএনপির নেতাকর্মীরা আমাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, মন্দির পাহারা দিচ্ছেন। ফলে যশোরের হিন্দু সম্প্রদায় নিশ্চিন্তে বসবাস করছে।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ দাসের সভাপতিত্বে সমাবেশে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি নির্মল কুমার বিট, সদস্য অসীম কুণ্ডু, অলক অধিকারী প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম