মন্দির পাহারায় কোস্টগার্ড

মোংলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৪, ১৫:৫৩আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৫:৫৩

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি বাগেরহাটের মোংলা উপজেলার কেন্দ্রীয়সহ ৩৮টি মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১২টা থেকে এসব মন্দিরের নিরাপত্তায় কোস্টগার্ড নিয়োজিত হয়।

এদিন উপজেলার মন্দিরগুলোয় টহল শেষে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবিদ বিন মনজুর সাংবাদিকদের বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায় বলতে কাউকে আলাদা করে দেখতে চাই না। এক দেশ, এক জাতি, আমরা সবাই বাংলাদেশি। এ ছাড়া দেশের চলমান পরিস্থিতিতে যেকোনও ধরনের নাশকতা মোকাবিলায় বাংলাদেশ কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধপরিকর।’

জানা গেছে, জনগণের জানমাল রক্ষাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং থানায় দুষ্কৃতকারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধেও সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।

এ ছাড়া কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন মোংলা বন্দর, খুলনা শিপইয়ার্ড, মোংলা ইপিজেড এবং মোংলায় অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড পশ্চিম জোন। খুলনা ও মোংলা উপকূলবাসী যেকোনও অপ্রীতিকর ঘটনা দেখামাত্রই কোস্টগার্ড পশ্চিম জোন কন্ট্রোলরুমে যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম