গত ১৫ বছরে ইস্যুকৃত

খুলনায় এখনও জমা হয়নি ২৬৬ আগ্নেয়াস্ত্র, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা

খুলনা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯

খুলনা মহানগর এবং জেলায় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র ইস্যু করা হয়েছে ৭৫৩টি। এর মধ্যে অস্ত্রসহ লাইসেন্স ৫৭৮টি। অস্ত্রের মধ্যে রয়েছে একনলা বন্দুক, দোনলা বন্দুক, পিস্তল, রাইফেল, শটগান ও রিভলবার। ৩ সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়েছে ৩১২টি। এখনও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ২৬৬টি অস্ত্র জমা পড়েনি। এ ছাড়া প্রায় ৪ হাজার ৭৮১ রাউন্ড গুলি জমা পড়েনি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার মধ্যে যেসব অস্ত্র এবং গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হবে না সেগুলোকে অবৈধ হিসেবে গণ্য করা হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সূত্র জানায়, গত সাড়ে ১৫ বছরে মহানগরীর আটটি থানায় মোট বৈধ অস্ত্রসহ লাইসেন্স ইস্যু করা হয়েছিল ৩৬৪টি। এর মধ্যে খুলনা থানায় ৪৯টি, সোনাডাঙ্গা থানায় ২১৬টি, লবণচরা থানায় ১০টি, হরিণটানা থানায় ৫টি, খালিশপুর থানায় ৫৮টি, দৌলতপুর থানায় ১৪টি, আড়ংঘাটা থানায় ১০টি এবং খানজাহান আলী থানায় ৩টি। অস্ত্র জমা পড়েছে ১৩৭টি। এসব থানায় বৈধ গুলি ছিল ৭ হাজার ১৭১ রাউন্ড এবং গুলি জমা পড়েছে ৪ হাজার ৭২১ রাউন্ড।

অন্যদিকে খুলনা জেলার দিঘলিয়া, রূপসা, তেরখাদা, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা, কয়রা, দাকোপ এবং বটিয়াঘাটা থানায় মোট বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় ২৪২টি এবং গুলি ৬ হাজার ৩৭৬ রাউন্ড। মঙ্গলবার পর্যন্ত ১৭৫টি অস্ত্র এবং ৪ হাজার ৪৫ রাউন্ড গুলি জমা পড়েছে।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত লাইসেন্স এবং অন্যান্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে খুলনা জেলায় বসবাসরত বেসামরিক জনগণের অনুকূলে ইস্যুকৃত ৭৫৩টি লাইসেন্সের মধ্যে ৫৭৮টি অস্ত্রসহ রয়েছে। আর ১৭৫টিতে অস্ত্র কেনা হয়নি। লাইসেন্সের মধ্যে রয়েছে একনলা বন্দুক ২৬৬টি (অস্ত্রসহ ২০৭টি), দোনলা বন্দুক ৫১টি (অস্ত্রসহ ৩৮টি), শটগান ২০৩টি (অস্ত্রসহ ১৭৩টি), পয়েন্ট ২২ বোর রাইফেল ৩৩টি (অস্ত্রসহ ২৬টি), ৭ এমএম রাইফেল অস্ত্রসহ ১টি, পিস্তল ১৭৯টি (অস্ত্রসহ ১১৯টি) ও রিভলবার ২০টি (অস্ত্রসহ ১৪টি)।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা জানান, খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত লাইসেন্স এবং অন্যান্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে খুলনা জেলায় বসবাসরত বেসামরিক জনগণের অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, ‘দেশের অন্যান্য জেলায়ও খুলনার ইস্যুকৃত অস্ত্র জমা হতে পারে। তাই হিসাব মেলানোর পর কার্যকর পদক্ষেপের পরিকল্পনা রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক
আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চার দেশের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি