খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৫

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরেকজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইউসুফ হোসেন নামে ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হলো।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে নড়াইলের নড়াগাতি এলাকার ইউসুফ হোসেন (৬৩) শুক্রবার হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজন মারা গেলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জনের মৃত্যু হলো।’

ডা. সুহাস রঞ্জন আরও বলেন, ‘সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন তিন জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন দুজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গু আক্রান্ত ১৭ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে এসেছেন ১৩৬ জন।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান