হোমিও ওষুধের কথা বলে শতকোটি টাকার অ্যালকোহল আমদানি

বেনাপোল প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৩

বেনাপোল বন্দর দিয়ে হোমিওপ্যাথিক ওষুধের কথা বলে শতকোটি টাকার অ্যালকোহলযুক্ত বিষাক্ত রেকটিফাইড স্পিরিট আমদানি করেছে দ্য হোমিও ওয়ার্ল্ড চট্টগ্রাম নামের একটি প্রতিষ্ঠান। খবর পেয়ে পণ্যের চালানটি জব্দ করেছেন বেনাপোল কাস্টমস হাউজের শুল্ক কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার চালানটি জব্দ করা হয়। যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন।

বেনাপোল কাস্টমস হাউজ সূত্রে জানা যায়, দ্য হোমিও ওয়ার্ল্ড চট্টগ্রাম নামের আমদানিকারক প্রতিষ্ঠান গত ২৮ জুলাই ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই হাজার ২০০ প্যাকেজের ২২ হাজার ২৭৯ কেজি ওজনের হোমিওপ্যাথিক মেডিসিন আমদানির ঘোষণা দিয়েছিল। চালানটি বেনাপোল স্থলবন্দরের ৩৪ নম্বর শেডে রক্ষিত ছিল। এতদিন তারা পণ্যের খালাস নেয়নি। এরই মধ্যে গত বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চালানটিতে অ্যালকোহলযুক্ত বিষাক্ত রেকটিফাইড স্পিরিট আছে। পরে যাচাই-বাছাই করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর চালানটি আটক করে খালাস স্থগিত করে দেওয়া হয়। আমদানিকারক চালানটির এলসি মূল্য ৭৫ হাজার ৩১২ মার্কিন ডলার অর্থাৎ ৮৮ লাখ ৮৬ হাজার ৮১৬ টাকা দেখালেও এতে ১০০ কোটি টাকার বেশি অ্যালকোহলযুক্ত স্পিরিট রয়েছে। 

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমদানিকৃত কোনও পণ্যে অনিয়ম পেলে তা আটকে দেওয়া হয়। দ্য হোমিও ওয়ার্ল্ড হোমিও মেডিসিন ঘোষণা দিয়ে অ্যালকোহলযুক্ত বিষাক্ত রেকটিফাইড স্পিরিট আমদানি করেছে। এর মধ্যে আমদানি নিষিদ্ধ ৯০ শতাংশ অ্যালকোহল পাওয়া গেছে। যে কারণে আটক করা হয়েছে। আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী