সুন্দরবনে পরিবারসহ প্রশিক্ষণ ভ্রমণে ২১ দেশের সেনা কর্মকর্তা

মোংলা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ২২:১১আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০২:২০

সুন্দরবনের করমজলে বিশেষ প্রশিক্ষণ ভ্রমণে এসেছেন ২১টি দেশের ৭৫ জন সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা। বুধবার (২ অক্টোবর) বেলা ১১টায় তারা সুন্দরবনের করমজলে আসেন এবং এক ঘণ্টা সেখানে ঘুরে দুপুর ১২টায় করমজল পর্যটন স্পট ত্যাগ করেন।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বুধবার রাত পৌনে ১২টায় এ তথ্য নিশ্চিত করেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বিশেষ প্রশিক্ষণে করমজলে আসা পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ ২১টি দেশের ৭৫ জন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এ সময় কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন।’

এই বন কর্মকর্তা আরও বলেন, ‘ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী ৮৫ জন কর্মকর্তা ও তাদের পরিবারসহ মোট ৮৫ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের দল বিশেষ প্রশিক্ষণ সফরে করমজল ভ্রমণ করেছেন। এসব কর্মকর্তার সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য গত ২৯ সেপ্টেম্বর খুলনা নৌঅঞ্চলের অধিনায়কের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়।’

ওই চিঠিতে সফরে আসা বিদেশি সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দর্শনীয় স্থানসমূহ প্রদর্শন এবং ইংরেজি ভাষার ধারাভাষ্য, জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা প্রদানের জন্য রুমের ব্যবস্থাকরণ, প্রক্ষালন ও তৎসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয় বলেও জানান তিনি।

ভ্রমণ শেষে তারা সুন্দরবনের অপরূপ সৌন্দর্যের প্রশংসাসহ বনরক্ষীদের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেন বলে জানান আজাদ কবির।

/কেএইচটি/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি