আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের মৌন মিছিল

ইবি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৪, ১৪:১৭আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৪:১৭

ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও স্মরণসভা করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শাখা ছাত্রদলের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মৌন মিছিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ সংগঠনটির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। সে আমাদের চেতনার বাতিঘর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা।

এ সময় তিনি আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরসহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান। 

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি