সনাতন ধর্মাবলম্বীদের কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না সরকার: আসিফ মাহমুদ

খুলনা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৪, ২১:১৫আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ২১:৪২

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ধর্মকে ব্যবহার করে অতীতে বিভিন্ন দল রাজনৈতিক ফায়দা তুলেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সনাতন ধর্মাবলম্বীদের কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না।’ সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টে ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। নতুন বাংলাদেশে এটি আর হতে দেওয়া হবে না। আমরা যতদিন দায়িত্বে আছি ততদিন এটা হতে দেবো না।’

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় খুলনার গল্লামারী হরিচাঁদ ঠাকুর মন্দির এবং বাগমারা গোবিন্দ মন্দির পরিদর্শন করে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেখানে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করবে।’

তিনি আরও বলেন, ‘শুধু আবু নাসের স্টেডিয়াম নয়, দেশের সব স্টেডিয়াম খেলার উপযোগী করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হবে।’

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামি গান পরিবেশনা ও সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে সোনার মুকুট চুরির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে প্রশাসন দোষীদের আটক করেছে এবং তাদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।’

এ সময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মনিরুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জাভেদ ইকবাল, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার, প্রশাসনের কর্মকর্তাসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম