‘চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমাও, বাজার সিন্ডিকেট ভেঙে দাও’

মাগুরা প্রতিনিধি 
১৬ অক্টোবর ২০২৪, ১৮:৫৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৮:৫৭

চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘গণকমিটি মাগুরা জেলার’ উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। 

‘চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমাও’, ‘বাজার সিন্ডিকেট ভেঙে দাও’, ‘পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নাও’ ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী। কমিটির সদস্যসচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, অন্যতম সদস্য মশিউর রহমান ও বাসারুল হায়দার বাচ্চু। সমাবেশ থেকে অবিলম্বে বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, মজুতদার ও মূল্যবৃদ্ধির জন্য দায়ীদের শাস্তি এবং নিম্নবিত্তদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। 

সমাবেশে এটিএম মহব্বত আলী বলেন, ‘অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে হবে। ছাত্র-জনতার অনেক আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণঅভ্যুত্থান হয়েছে। ব্যবস্থার বদল না হলে গণমানুষের বৈষম্যবিরোধী সেই আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যাবে। এখন পর্যন্ত মাগুরা পৌরসভায় আধুনিক কোনও ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতা দূর করতে পৌর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

/এএম/ 
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম