শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকানে’ ক্রেতাদের স্বস্তি

খুলনা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ১২:২৫আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১২:২৫

খুলনায় শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান’ চালু হয়েছে। স্বল্প পরিসর হলেও এতে ক্রেতাদের মাঝে স্বস্তি এনেছে। আপাতত সপ্তাহে একদিন একটি স্পটে চলছে এ দোকান। আরও দোকান বাড়ানো ও প্রতিদিন কার্যক্রম চালানোর প্রত্যাশা করছেন ক্রেতারা।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে মহানগরীর শিববাড়ী মোড়ে বিনা লাভের দোকান বসায় শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার ব্যানারে মসুর ডাল ৯৯ টাকা, ডিম ১২ টাকা পিস দরে (হালি ৪৮ টাকা), আলু ৫০ টাকা, পেঁয়াজের কেজি ১০০ টাকা দরে বিক্রি করা হয়। আর লালশাক কেজি ২৫ টাকা ও প্রতিটি বড় লাউ ৪০ টাকা দরে বিক্রি করা হয়। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ দোকান চলে। ক্রেতারা সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারেন।

কিন্তু বাজারে মসুর ডাল ১২০ টাকা কেজি, ডিম হালি ৫২ থেকে ৫৫ টাকা, আলু ৬০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, লালশাক ৭০-৮০ টাকা কেজি, লাউ ছোট ও মাঝারি ৪০ টাকা, বড় ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

বিনা লাভের দোকানে পণ্য কিনতে আসা কানিজ ফাতেমা বলেন, ‘এটি ভালো উদ্যোগ। এই উদ্যোগটা যদি সব জায়গায় নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হবে। আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি। বাজারে এগুলোর দাম অনেক বেশি দাম।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিনা লাভের দোকান বসানো হয়েছে। খুলনার সব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই কার্যক্রমে অংশ নিয়েছেন। বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ভাঙতে আমাদের এই উদ্যোগ। একদিনে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। প্রতি সপ্তাহে আমরা এটি পরিচালনা করবো। সেই সঙ্গে সিন্ডিকেট কীভাবে পরিচালিত হয়, সেটি বুঝতে কাজ করছি। এরপরই সিন্ডিকেট ভাঙতে পারবো।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মল্লিক বলেন, ‘মানুষের মৌলিক অধিকার হচ্ছে খাদ্য। সাধারণ মানুষ যাতে খেয়েপরে দিনটা ভালোভাবে কাটাতে পারে সেজন্য বিনা লাভের দোকানের উদ্যোগ। প্রতি শুক্রবার এটি পরিচালনা করা হবে। সপ্তাহের অন্য দিনগুলোতেও যেন করা যায় এবং আরও কিছু পণ্য বাড়ানো যায়, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল ইসলাম তানভীর বলেন, ‘সিন্ডিকেটের কারণে বাজারে সবজিসহ পণ্যগুলোর দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল কৃষকদের কাছ থেকে পণ্য কিনে সিন্ডিকেট করে দাম বাড়ছে। সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমরা ছাত্র-জনতা বিনা লাভের দোকান দিয়েছি। এই দোকান আস্তে আস্তে ৩১ ওয়ার্ডে ছড়িয়ে পড়বে। খুব দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেটের কালো হাত ভেঙে দেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম