কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও মেয়ের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ২২:৩১আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২২:৩১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩টার দিকে শহরের হাউজিং বি ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। 

মৃতরা হলেন হাউজিং বি ব্লক এলাকার আব্দুস সালাম (৪৫), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় সালামের ভাতিজা সিয়াম (১৩) গুরুতর আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে কুষ্টিয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বিকাল ৩টার দিকে সালাম বৃষ্টি দেখে ঘরের বিদ্যুতের সুইচ বন্ধ করতে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে এগিয়ে আসে মেয়ে সাবা ও ভাতিজা সিয়াম। তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সালাম, রুপা ও সাবাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সিয়ামকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়া চার জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিন জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। অপরজনের শরীরে বিদ্যুতে পোড়ার দাগ আছে। তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।’

কুষ্টিয় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান চৌধুরী বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জন মারা গেছেন। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি