সাতক্ষীরায় শিক্ষার্থীদের মারপিটের ঘটনায় প্রধান শিক্ষক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ মার্চ ২০১৬, ১৭:০২আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৭:০৯

সাতক্ষীরা শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ২০/২৫ জন শিক্ষার্থীকে বেদম মারপিটের ঘটনায় অভিভাবকদের দাবির মুখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ওই বিদ্যালয় থেকে তাকে আটক করে।

আটক

স্থানীয় এলাকাবাসীসহ অভিভাবকরা জানান, গণিতের একটি সূত্র না পারায় সোমবার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম, শিমলা ইয়াসমিন, সোহানা পারভীন, তাসমিয়া খাতুন, কামরুল ইসলাম, নার্গিস পারভীন, মামুনসহ ২০/২৫জন শিক্ষার্থীকে বেত দিয়ে বেদম মারপিট করেন প্রধান শিক্ষক আবু তাহের।

এ ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবকদের পক্ষে বেত্রাঘাতে আহত মাজহারুল ইসলামের ভাই আনারুল ইসলাম বাদী হয়ে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদন থানায় একটি অভিযোগ করেন। এরপর আজ মঙ্গলবার দুপুরে অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক আবু তাহেরকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়েছে। এর আগেও ওই শিক্ষক সহিংসতার মামলায় কারাগারে ছিলেন।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম