নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৪, ২১:৩৬আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ২২:০৩

যশোরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল (৪৪) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি যশোর শহরতলীর খোলাডাঙ্গা মুন্সিপাড়া এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।

নিহতের ভাই আজাহারুল ইসলাম জানান, সজলের খোলাডাঙ্গা এলাকায় একটি স্যানিটারি দোকান রয়েছে। সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সার গোডাউনের পেছনে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় সন্ত্রাসীরা তার গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজায়েত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, কী কারণে, কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা এখনই বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আটকে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম