কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দিতে ছয় লাখ টাকায় চুক্তি, গ্রেফতার ৬

মাগুরা প্রতিনিধি 
০৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৮আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৮

মাগুরায় পুলিশের কনস্টেবল পদে ছয় লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের অভিযোগে মঙ্গলবার (৫ নভেম্বর) ছয় প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- মেহেদী হাসান শিকদার (২৭), বাবলু মল্লিক (৩৮), কবির হোসেন (৩৪), মিরাজুল ইসলাম (৫৬), রাসেল শেখ (২৮) ও হাবিবুর রহমান (৪৫)।

এ সময় তাদের কাছ থেকে ৬৭ হাজার টাকা, একটি কালো রংয়ের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি ও গ্রেফতার অবসরপ্রাপ্ত কর্পোরাল মিরাজুল ইসলামের নিজ নামে লাইসেন্স করা অস্ত্র উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, চাকরি প্রার্থীর মা পলি বেগম বাদী হয়ে অভিযোগ করেছেন, আসামী বাবলু মল্লিক তার প্রতিবেশী হওয়ায় ১০/১২ দিন আগে বাদীর কাছে তার ছেলে রবিনকে (১৯) পুলিশে চাকরি দেওয়ার কথা বলেন। কিন্তু তিনি বাবলুর কথা বিশ্বাস না করলে বাবলু জানান, মেহেদী হাসান শিকদার তার আপন ভগ্নিপতি এবং সে বর্তমান সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির এপিএস হিসেবে দায়িত্ব পালন করছে। পরে আসামী মেহেদী হাসান শিকদার বাদীর কাছে মোবাইল ফোনে নিজেকে বর্তমান সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির এপিএস বলে পরিচয় দেন এবং তিনি বাদীর ছেলেকে ছয় লাখ টাকার বিনিময়ে পুলিশে চাকরি দিয়ে দেবেন বলে তাকে আশ্বস্ত করলে পলি বাবলুর কাছে তিন লাখ টাকা দেন।

ওসি জানান, কিছু দিন আগে অন্য আসামিরা এসে বাদীর সঙ্গে দেখা করেন। সোমবার সকালে বাদীর ছেলে রবিন মাগুরা পুলিশ লাইন্সে কনস্টেববল নিয়োগ পরীক্ষা দিতে গেলে আসামিরা একটি কালো রংয়ের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে এসে বাদীর সঙ্গে পুলিশ লাইন্সের সামনে রাস্তার ওপর দেখা করেন। পরে আসামিদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তিনি জানতে পারেন, আসামিরা জনৈক হুজাইফার কাছ থেকেও ৪০ হাজার টাকা নিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পলি বেগম মঙ্গলবার থানায় এসে তাদের বিরুদ্ধে এজাহার দিলে আসামিদের মাগুরা পুলিশ লাইন্সের সামনে থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এবং তারা দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে আসছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম