যশোরে জামায়াত নেতা হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার

যশোর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৪, ২১:১১আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২১:১১

যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকায় জামায়াতে ইসলামীর নেতা আমিনুল ইসলাম সজল হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলেন সদরের খোলাডাঙ্গা সরকারি ক্লিনিক এলাকার আসাদুর রহমান হাসিবের ছেলে সাদমান রহমান সাকিন (১৯), একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আল আমিন হোসেন (১৮), খড়কি সার্কিট হাউজপাড়া এলাকার লুতফর রহমানের ছেলে রায়হান আহমেদ (২১), বাবলু মোড়লের ছেলে আব্দুর রহমান সাগর (২১) এবং খোলাডাঙ্গা গাজীরবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে রিয়াদ হাসান (২১)।

এর আগে গত সোমবার সন্ধ্যায় শহরতলির আরবপুর ইউনিয়ন জামায়াতের গাজির বাজার ইউনিটের সভাপতি আমিনুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। একই সঙ্গে তিনি স্থানীয় শান্তিশৃঙ্খলা কমিটি ও বাজার কমিটির সভাপতি ছিলেন। এ ঘটনায় স্থানীয় ছয় জনসহ অজ্ঞাত সাত জনকে আসামি করে মামলা করেন আমিনুল ইসলামের ভাই আজাহারুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, বুধবার রাত সোয়া ১১টার দিকে খোলাডাঙ্গা গাজিরহাট বাজার থেকে সাকিন ও আল আমিনকে গ্রেফতার করা হয়। তারা ঘটনায় জড়িত অন্যদের নাম জানান। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের আগের ধারণকৃত একটি ভিডিও ফুটেজ জব্দ করে পুলিশ। সেটি পর্যালোচনায় দেখা যায়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি লাবিব, সাকিনসহ চার-পাঁচ জন মাদক সেবনের আসরে চাকু ও রিভলবার নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। ভিডিওর সূত্র ধরে সাকিনের তথ্য মোতাবেক অভিযান চালিয়ে রায়হান, সাগর ও রিয়াদকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিতে রায়হানের বাড়ির সিঁড়ির নিচ থেকে রাত দেড়টার দিকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এরপর লাবিবের বাসায় অভিযান চালিয়ে তার শয়নকক্ষ থেকে হত্যায় ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আল আমিন ও সাকিন হত্যায় জড়িত ১৩-১৪ জনের নাম জানান। 

পুলিশ জানায়, ঘটনার ১৫-২০ দিন আগে স্থানীয় ফখরুল ইসলামের এক স্বজনের পথরোধ করে ব্যাগ তল্লাশি করেন গ্রেফতারকৃতরা। ওই ঘটনায় ফখরুল নিহত সজলকে নিয়ে প্রতিবাদ করেন। পরে লাবিব ও রবিনকে চড়থাপ্পড় মারেন সজল। এর প্রতিশোধ নিতে সজলকে হত্যার পরিকল্পনা করেন সরণ, লাবিব ও রবিন। ১০-১২ জনের সহযোগিতায় ওই দিন রাতে সজলকে কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম