ইউপি নির্বাচন নিয়ে আ.লীগ-জাসদ সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ মার্চ ২০১৬, ২২:৪৪আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২২:৪৪

কুষ্টিয়া কুষ্টিয়ার মিরপুরে জাসদ ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা ছাতিয়ান ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আওয়ামী লীগ প্রার্থী সমর্থক চাঁদ ডাক্তার ( ৫৫) ও লাল্টু (৪৫) এবং জাসদ প্রার্থী সমর্থক কামরুল (৪৫) ফরিদসহ (৪০) আরও অনেকে আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে জাসদ প্রার্থী আব্দুল জলিলের সমর্থক টিক্কা মিয়ার বাড়িতে আওয়ামী লীগ প্রার্থী জসিমের সমর্থকরা হামলা চালায়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার বিকালে জাসদ প্রার্থী আব্দুল জলিলের সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে ছাতিয়ান ইউনিয়নের ১নং ওয়ার্ডে সমর্থকদের বাড়িতে পাল্টা হামলা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি জালাল উদ্দিন আহম্মেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ছাতিয়ান ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম