শরীরের সঙ্গে স্কচটেপে মোড়ানো গাঁজা পাচারকালে ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:১৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:১৩

ভারত থেকে মাদক পাচার করে এনে শরীরের সঙ্গে মুড়িয়ে অভিনব কৌশলে দেশের অভ্যন্তরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মো. ইমাদুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল প্রাইমারি স্কুল এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমাদুল বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা এলাকার মানকিয়া গ্রামের তাহাজ্জুত ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল প্রাইমারি স্কুল এলাকা দিয়ে একজন মাদক ব্যবসায়ী গাঁজার চালান নিয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১৮/৩-এস পিলার থেকে ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে ওই এলাকায় অভিযান চালিয়ে ইমদাদুল নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ক্যাম্পে নেওয়া হয়। এ সময় তার শরীরে অভিনব কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। পরে স্কচটেপ কেটে তার মধ্যে তল্লাশি করে দুই কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার এবং মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান