যশোর কেন্দ্রীয় কারাগারে এইচআইভি পজিটিভ রোগী

যশোর প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ১১:১৬আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১১:১৬

যশোর যশোর কেন্দ্রীয় কারাগারে একজন এইচআইভি পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেছে বলে শোনা যাচ্ছে। তবে কেন্দ্রীয় কারাগারের জেলার বিষয়টি নিশ্চিত নয় বলে জানান। আক্রান্ত যুবকটি যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এলাকার বাসিন্দা।
কেন্দ্রীয় কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান, তিনি শুনেছেন যুবকটির শরীরে এইচআইভি পজিটিভ রয়েছে। কিন্তু, বিষয়টি তিনি নিশ্চিত নন। কারন এখনও কোনও ডকুমেন্ট তিনি পাননি। সেই কারণে তিনি যারা এইচআইভি নিয়ে কাজ করে, তেমন একটি সংস্থার (আশার আলো) সঙ্গে যোগাযোগ করেছেন। তারা ওই যুবকের রক্ত পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে পারবে বলে জানান।
তবে হাসপাতালের প্যাথলজি বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিসিটির (ভলান্টারি কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং) মাধ্যমে জানা যায় তার এইচআইভি পজিটিভ। কারা কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে তার রক্ত পরীক্ষার আবেদন করলে তার ভিসিটি করা হয়।

উল্লেখ্য, যুবকটি একটি মাদক মামলায় (মামলা নম্বর এসটিসি-২৮৭/১০, জিআর-১/০৯) চলতি বছরের ৮ মার্চ সাজাপ্রাপ্ত হন। আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

/জেবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম