আ.লীগ নেতাকে গ্রেফতার করে ডিবি বলছে ‘আত্মগোপনে থেকে নাশকতার পরিকল্পনা করছে’

যশোর প্রতিনিধি 
১১ ডিসেম্বর ২০২৪, ২০:৪৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২০:৪৭

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে যশোর শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি জানান, দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেখান থেকে বিপুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়াও মাহমুদ হাসান বিপু আত্মগোপনে থেকে বিভিন্ন নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করছে মর্মে জানা গিয়েছে।

উল্লেখ্য, মাহমুদ হাসান বিপুর বিরুদ্ধে ২০২১ সালের ১১ জানুয়ারি রাতে ইমরান নামে এক পুলিশ কনস্টেবলকে মারধর করার অভিযোগে মামলা আদালতে চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের