চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করে পরিবার।
চারুলিয়া পুলিশ ক্যাম্পের আইসি ইনচার্জ ওহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে ছানোয়ার হোসেনের ছেলে তানিম ইসলাম (৭)ও তার চাচাতো ভাই মনোয়ার হোসেনের মেয়ে মনোয়ারা খাতুন (৮) পরিবারের সবার অজান্তে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। এরপর থেকেই তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
অবশেষে সন্ধ্যায় পুকুরের পানিতে এলাকাবাসী তাদের লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদেরকে অবহিত করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের লোকজন তাদের লাশ উদ্ধার করে।
/এনএস/এএইচ/








