যশোরে নাশকতার মামলায় আইনজীবী গ্রেফতার

যশোর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৩

যশোরে কবির হোসেন জনি নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের দড়াটানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে দুপুরে তিনি আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আইনজীবী হিসেবে আদালতে জামিন শুনানিতে অংশ নিয়েছেন। আত্মসমর্পণকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা বিস্ফোরক মামলার আসামি।

যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কবির হোসেন জনিকে রবিবার রাতে শহরের দড়াটানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।’

যশোর ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি বলেন, ‘আইনজীবী কবির হোসেন জনির বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে। সেসব মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হতে পারে।’

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের