ভারতে প্রবেশকালে দুই নারী আটক

বেনাপোল প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ২১:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২১:৩৩

অবৈধপথে ভারতে প্রবেশকালে বাংলাদেশি দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ওই দুই নারীকে আটক করা হয়।

আটকরা হলেন- নড়াইল জেলার সদর থানার সরকেরডাঙ্গা গ্রামের বুলবুল মুন্সির মেয়ে সুমি খানম (২৫) ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের ফিলিপ সরকারের মেয়ে পিংকি সরকার (২৫)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি, শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বেশ কিছু নারী-পুরুষ অবৈধপথে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বিজিবির একটি বিশেষ অভিযানিক দল শিকারপুর গ্রামের একটি মাঠে অভিযান চালায়। এ সময় কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও দুই নারীকে আটক করা হয়। আটক ওই দুই নারীকে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম