ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির নুর মোহাম্মদকে (৬৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ঝিনাইদহ শহরের দিশারী প্রি-ক্যাডেট স্কুল থেকে ১৫টি বোমা, ৪৬ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ জিহাদী বই জব্দ করা হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান।
ওসি জানান, ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির সাতক্ষীরাতে অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ওসি আরও জানান, ভোর রাতে তাকে নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ শহরের দিশারীপাড়া থেকে ১৫টি বোমা ও ৪৬ কেজি বিস্ফোরক এবং জিহাদি বইপত্র জব্দ করা হয়।
বর্তমানে নুর মোহাম্মদ থানায় পুরিশি হেফাজতে আছেন। তিনি শহরের চাকলাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।
/বিটি/এইচকে/








