যশোরে নির্বাচনি সহিংসতায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

যশোর প্রতিনিধি
১৮ মার্চ ২০১৬, ১২:৫০আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৩:১০

নির্বাচনি সহিংসতা যশোরের মণিরামপুর উপজেলার নেঙ্গুরাহাটি গ্রামে নির্বাচনি সহিংসতায় আহত আওয়ামী লীগ কর্মী মুনসুর আলীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেঙ্গুরাহাটি বাজারে এক পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে নেতিবাচক বক্তব্য দেন।
এরপর রাত ১১টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদ সরদারের কর্মী-সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থী আবুল ইসলাম ও তার কর্মী-সমর্থকদের উপর হামলা করে। এ সময় হামলাকারীদের ধারাল অস্ত্রের আঘাতে মুনসুর আলী ও সাহেব আলী এবং মারপিটে অন্তত ১০ জন আহত হন।
ওই রাতে মুনসুর আলী ও সাহেব আলীকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই মুনসুর আলীকে ঢাকা মেডিক্যালে রেফার করা হয়। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম আওয়ামী লীগ কর্মী মুনসুর আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/বিটি/আপ: এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম