মেহেরপুরে যুবদল নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

মেহেরপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ১৩:৪০আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৫

মেহেরপুরে গাংনীতে আলমগীর হোসেন নামের এক ওয়ার্ড যুবদলের সভাপতিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া গ্রামের মাঠে তার লাশ পাওয়া যায়।

নিহত আলমগীর হোসেন গাংনী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বাঁশবাড়ীয়া গ্রামের মঈনউদ্দীনের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সহড়াবাড়ীয়া গ্রামের ইছাখালীর মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সহড়াবাড়ীয়া গ্রামের ইছাখালীর মাঠের জনৈক কামরুজ্জামানের তামাকক্ষেতের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন কৃষকরা। পরে গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় লাশ শনাক্ত করে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আলমগীরকে অনেকেই গাংনী শহরে ঘোরাফেরা করতে দেখেছেন। রাত ১টার দিকে তার পরিবারের লোকজন জানায়, আলমগীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে তার রক্তাক্ত লাশ সহড়াবাড়ীয়া গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা এই হত্যার কঠিন বিচার দাবি করেছেন।   

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আটকের জন্য আলটিমেটাম দেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। সেই সঙ্গে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম