কুষ্টিয়া বিজিবি সেক্টর সদর দফতরে ঢুকে বৈদ্যুতিক তার চুরি, অতঃপর…

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ০৪:২৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:১৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টর সদর দফতরে বৈদ্যুতিক (সার্ভিস) সংযোগের তার চুরির সময় মো. শামীম আহমেদকে (২৪) হাতেনাতে আটক করেছে বিজিবি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক শামিম মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মো. নুর ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুষ্টিয়া সেক্টর সদর দফতরের মধ্যে ইলেকট্রনিক তার চুরি হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করা হয়। পরে চুরির বিষয়টি সে স্বীকার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, কুষ্টিয়া সেক্টর সদর দফতরে ইলেকট্রনিক তার চুরির সময় মো. শামীম আহমেদ নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক যুবকের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি