রূপসায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা

খুলনা প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ০২:৩৫আপডেট : ১৯ মার্চ ২০১৬, ০২:৩৬

খুলনা রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজানের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যায় এ হামলা করে দুর্বৃত্তরা। হামলায় আশরাফুল ইসলাম রাসেল (২৭) নামে চেয়ারম্যানের এক চাচাতো ভাই আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।
এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী রূপসা থানার সামনে বিক্ষোভ করেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান মিজানের বাড়িতে জমাজমি সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছিল। এক পর্যায়ে ১৫টি মটর সাইকেল নিয়ে ২৫/৩০ দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। এ সময় ইউপি চেয়ারম্যান ঘরে প্রবেশ করে আত্মরক্ষা করেন। তবে দুর্বৃত্তরা ফেরার সময় চেয়ারম্যানের চাচাত ভাই আশরাফুল ইসলাম রাসেল মোল্লাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে মানুষ জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলায় জড়িত থাকার অভিযোগে পঞ্চানন নামে এক যুবককে আটক করে পুলিশ। আহত রাসেলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ওয়াহিদুজ্জামান মিজান বলেন, জমি নিয়ে ঝামেলা থাকায় তার চাচা শওকত হোসেন বাবুলের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ হামলা করেছে। হামলায় নেতৃত্ব দেয় সাধন অধিকারী নামের এক ব্যক্তি।
তবে যোগাযোগ করা হলে সাধন অধিকারী হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ তাৎক্ষণিকভাবে অস্বীকার করেন।
রূপসা থানা অফিসার ইনচার্জ মেজবা উদ্দিন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম