কুষ্টিয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ২৩:৫৩আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২৩:৫৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাংস বিক্রির টাকা চাওয়ায় আল আমিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার পশ্চিম রানাখড়িয়া গ্রামের মো. রবিউল সরদারের ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম রানাখড়িয়া গ্রামের মো. আসাদুল ইসলামের কাছে (৫০) দুই কেজি গরুর মাংস বিক্রি করেছিলেন আল আমিন। রবিবার সন্ধ্যায় আসাদুলের কাছে মাংসের টাকা চান। এ নিয়ে আল আমিনের সঙ্গে আসাদুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আসাদুল, তার ছেলে মো. আকাশ (২৫) ও মো. আকুল (২০) আমিনের ওপর হামলা চালান। সেইসঙ্গে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মমিনুল ইসলাম বলেন, ‘মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আল আমিন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
৯৯৯-এ ফোন দিয়ে স্ত্রী বললেন, মেরে ফেলেছি 
শিক্ষিকা হত্যায় নির্দিষ্ট করে কাউকে মূল অপরাধী বলা এখনই সম্ভব নয়: ডিবি
সর্বশেষ খবর
একই গল্প, আবারও হার বাংলাদেশের 
একই গল্প, আবারও হার বাংলাদেশের 
পানির নিচে আলোর নাচ: ফ্লোরিডায় ৫০ কোটি বছরের পুরোনো প্রাণীর অনন্য জাদুঘর
পানির নিচে আলোর নাচ: ফ্লোরিডায় ৫০ কোটি বছরের পুরোনো প্রাণীর অনন্য জাদুঘর
‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ 
‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ 
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন