ধান কেটে বাড়ি ফেরার পথে ভটবটি উল্টে নিহত ২

মোংলা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮

বাগেরহাটের মোংলায় ধান কেটে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ও আহতদের পরিবার জানায়, খুলনার লাউডোব থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় পৌঁছালে রাস্তার উপরের পাথরের স্তূপে ওঠে গেলে তাদের ভটভটিটি উল্টে যায়। 

এতে ঘটনাস্থলে মারা যান চালক দিদার মোল্লা (২৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রোকন উদ্দিন খোকন (৬০)। আর আহত ওয়াহেদ মল্লিককে (৪০) রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মিলন মল্লিক (৩৫) । 

নিহত ভটবটি চালক দিদারের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায়। নিহত রোকন উদ্দিন খোকনের বাড়ি মোংলার সোনাইতলায়। এ ছাড়া আহতদের সবার বাড়িও সোনাইলতলা এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মিলন মল্লিক বলেন, তারা পেশায় পরবাসী (ধান কাটা শ্রমিক)। তারা সবাই মিলে খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটার পারিশ্রমিক বাবদ তারা ৭১ বস্তা (৭০/৮০মণ) ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে রেখে ওই ধানবাহী ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, পরিবারের কোনও আপত্তি না থাকায় লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম