সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে অস্ত্র-ককটেলসহ দুই সন্ত্রাসী আটক

মোংলা প্রতিনিধি 
২২ জানুয়ারি ২০২৫, ১১:৫২আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১১:৫২

সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছেন বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়।

তারা হলেন- মাসুম বিল্লাহ (৪৫) ও শফিউল্লাহ খাঁ (৩০)। তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামে।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা সদরদফতর) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মুনতাসির ইবনে মহসিন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে কয়রা কোস্ট গার্ড ও পুলিশ সাতক্ষীরার শ্যামনগর থানার গাগরামারি এলাকায় যৌথ অভিযান চালায়। ওই সময় অভিযানকারীরা ঘটনাস্থল থেকে দুটি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা অস্ত্র-গোলাবারুদসহ আটক সন্ত্রাসীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী