মোটরসাইকেলের বহর থেকে নিক্ষেপ করা গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

খুলনা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৫, ২৩:৩২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২৩:৩২

দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার সরকার (২৬) নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাত সোয়া ৯টার দিকে মহানগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত সোয়া ৯টার দিকে অর্ণব মোটরসাইকেলযোগে ময়লাপোতা মোড় থেকে শিববাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় অন্য একটি মোটরসাইকেল বহর থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। অর্ণব গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা খারাপ থাকায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নিতিশ চন্দ্র সরকার বলেন, অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

খুবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত জানান, অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র। তার রোল নং ২৩০৩১৭। তার বাবার নাম নিশিত চন্দ্র সরকার। তিনি সোনাডাঙার ৪৫/৩ খ আবু আহমেদ রোডের বাসিন্দা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবীব (মিডিয়া অ্যান্ড সিপি) বলেন, রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে অর্ণবকে গুলি করে সন্ত্রাসীরা। তাকে প্রথমে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও রক্তমাখা স্যান্ডেল জব্দ করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপি বলেন, একজন ছাত্রকে গুলি করে হত্যার নিন্দা জানাই। এ ধরনের ঘটনার আরও গভীর অনুসন্ধান করা হচ্ছে। তবে দিন দিন খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি