শৈলকুপায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ২১:৪১আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২১:৪২

ঝিনাইদহে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।শৈলকুপা উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের চর মৌকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।শনিবার সকালে চর মৌকুড়ি গ্রামের তার স্বামীর বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। এ ঘটনার পর শারমিনে স্বামীসহ শ্বশুরবাড়ির সব লোক পলাতক রয়েছে।

দু’ সন্তানের জননী শারমিন একই গ্রামের আনসার শেখের মেয়ে।

শারমিনের চাচা রেজাউল অভিযোগ করেন, তার ভাতিজিকে শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করেছে। এলাকাবাসীর কাছে তারা খবর পেয়ে এসেছেন।

শারমিনের ভাই ডাল্টন জানান, ৬ বছর আগে একই গ্রামের রাশেদের ছেলে উজ্জ্বলের সঙ্গে বিয়ে হয় শারমিন আক্তারের। বিয়ের পর থেকে প্রায় নেশাগ্রস্ত হয়ে উজ্জ্বল তার বোনকে নির্যাতন করত। গ্রাম্য সালিশের মাধ্যমে কয়েকবার এ ধরনের ঘটনার মীমাংসা করা হয়। গতকালও আমি শুনেছিলাম নির্যাতনের কথা। আজ তাকে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু, তার আগেই তাকে মেরে ফেলে তারা পালিয়েছে।

শৈলকুপা থানার এস আই গোকুল জানান, লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুত করেছি, তার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে বলা যাবে আসল রহস্য।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে সন্দেহ থাকায় ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম