তলা ফেটে গেছে ১১৭৫ টন মালবাহী জাহাজের, রূপসায় ধীরে ধীরে ডুবছে

খুলনা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ১৭:১৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ২০:২৪

খুলনার রূপসা নদীতে রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অর্ধেক ডুবে গেছে ১১৭৫ টন মালবাহী লাইটার জাহাজ ‘এমভি সেভেন সার্কেল-২৩’। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত দুইটায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জাহাজটি উদ্ধারে কার্যক্রম শুরু করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, হারবারিয়া থেকে ১১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ ‘এমভি সেভেন সার্কেল-২৩’ বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফিট নিচে ড্যামেজ হয়। এর ফলে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে।

তিনি জানান, পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ও স্থানীয় সূত্রে কোস্ট গার্ডের কাছে সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিক বিসিজি স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা যায়, নোঙররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি ডুবে গেছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, জাহাজের ১৩ জন ক্রু নিরাপদে রয়েছেন। তাদের কোনও ক্ষতি হয়নি। কোস্ট গার্ড ইতোমধ্যে জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী