ডেভিল হান্টে খুলনায় কাউন্সিলরসহ গ্রেফতার ৪

খুলনা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৩

অপারেশন ডেভিল হান্টে খুলনা মহানগরীতে কাউন্সিলরসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কেএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপিআর) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার  শাহাদাত হোসেন মিনা মহানগরীর দৌলতপুর পুলিশ ফাড়ি মেইন রোডের ইউসুফ সরদারের ছেলে। তিনি কেসিসির ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি খালিশপুর থানার একটি মামলার আসামি।

তিনি আরও বলেন, গ্রেফতার আরেকজন হলেন পবিত্র রায় (৪৫)। তিনি মহানগরীর হরিণটানা রাজবাধ এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি বটিয়াঘাটা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপ গোলদারের একান্ত সহযোগী এবং আওয়ামী রাজনৈতিক দলের সক্রিয় সন্ত্রাসী সমর্থক। তার নামে খালিশপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। গ্রেফতার জয়ন্ত কুমার দাস (৩৮) বাগেরহাটের ফকিরহাট থানার ভট্টখামারের দেব প্রসাদ দাসের ছেলে। তিনি ফকিরহাট থানার ছাত্রলীগের আহ্বায়ক। তার নামে খুলনা সদর থানায় মামলা  রয়েছে। গ্রেফতার ইশারাত হোসেন (৪৫) মহানগরীর লবনচরা মোজাহিদপাড়া রহমাতিয় মসজিদ সড়কের শেখ গোলাম মোস্তফার ছেলে। তিনি ২৮ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তার নামে খুলনা সদর থানায় মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান