সুন্দরবনে সাঁতরে খাল পেরোলো বাঘ, ক্যামেরায় ধারণ করলেন পর্যটকরা

বাগেরহাট প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৬

রয়েল বেঙ্গল টাইগারের জন্য সুপরিচিত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন। প্রতিবছর সেখানে ভ্রমণে যান পর্যটকরা। যদিও এ সময় বাঘের দেখা মেলে খুবই কম। তারপরও মাঝেমধ্যে ধরা দেয় ভয়ংকর সুন্দর এই প্রাণীটি।

এই যেমন গতকাল মঙ্গলবার সুন্দরবনে ঘুরতে গিয়ে সেই দুর্লভ সুযোগ পেয়েছেন একদল পর্যটক। সাক্ষী হয়েছেন সামনে থেকে রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাওয়ার বিরল ঘটনার।

এদিন পর্যটকদের বহন করা জলযান ‘দি সেইল’ বেলা সোয়া ১০টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বঙ্গোপসাগরসংলগ্ন বড় কটকা খাল দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পাশ দিয়ে পূর্ণবয়স্ক একটি বাঘটি সাঁতরে ওই খাল পার হচ্ছিল। খাল পার হয়ে বাঘটি বনের গহিনে চলে যায়।

এমন মুহূর্তের সাক্ষী হয়ে উচ্ছ্বাস আর উত্তেজনা ছড়িয়ে পড়ে জাহাজের সব পর্যটক ও কর্মীদের মধ্যে। তখন যে যার মতো করে ওই মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন।

ওই জলযানে সুন্দরবন ভ্রমণে যাওয়া মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক ও পশুর রিভার ওয়াটার কিপার মো. নুর আলম শেখ সাংবাদিকদের বলেন, ‘আমাদের ট্যুরিস্ট জাহাজ কটকা থেকে তখন কচিখালির দিকে যাচ্ছিল। সময় তখন সকাল ১০টা ১০ মিনিট। বড় কটকা খালের মুখে যখন আমরা, তখন বেশ বড়সড় ওই বাঘটিকে আমরা খাল পার হতে দেখি।’

তিনি আরও বলেন, ‘২৫ বছর ধরে আমি সুন্দরবনে আসি। প্রতিবছরই একাধিকবার আসা হয়। তবে এবারই প্রথম বনের মাঝে সামনাসামনি এমন বাঘ দেখতে পেয়েছি। ব্যাপারটিতে আমি দারুণ উৎফুল্ল।’

জাহাজে থাকা ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল মোবাইল ফোনে ধারণ করা সেই মুহূর্তের একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়ালে শেয়ার করে লেখেন, ‘বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগার দেখার বিরল অভিজ্ঞতা। সুন্দরবন বাঁচাও, বাংলার বাঘ বাঁচাও।’

প্রসঙ্গত, এক মাস আগে গত ১৯ জানুয়ারি সুন্দরবনের কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে একই জায়গায় তিনটি বাঘের দেখা পান পর্যটকবাহী জলযান এমভি আলাস্কার পর্যটকরা। সে সময় একটি বাঘকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। সে বিরল ঘটনার মুহূর্তের বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

তার আগে, গত বছরের ফেব্রুয়ারি মাসে শরণখোলা রেঞ্জের চন্দ্রশ্বর ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় একসঙ্গে তিনটি বাঘ ২০ ঘণ্টা ধরে অবস্থান করছিল। তখনও বনরক্ষীরা সেই ৩ বাঘের ছবি ও ভিডিও ধারণ করেছিলেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬০১৭ বর্গকিলোমিটার। এর মধ্যে বনভূমি ৪৮৩২ এবং জলাভূমি ১১৮৫ বর্গকিলোমিটার। ২০১৫ সালের বাঘশুমারি অনুযায়ী, সুন্দরবনে বাঘ ছিল ১০৬টি এবং ২০১৮ সালে ১১৪টি। ২০২৪ সালের বাঘশুমারিতে বাঘের সংখ্যা দাঁড়ায় ১২৫টিতে। সুন্দরবনের চারটি রেঞ্জের মধ্যে শরণখোলায় বাঘের অবস্থান বেশি।

সুন্দরবনের খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, ‘কোভিড মহামারির সময়ে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ হয়। ওই বছর সুন্দরবন ছিল নীরব, কোলাহলমুক্ত। সে সুযোগে বনের প্রাণীদের অবাধ বিচরণ বেড়ে যায়। বন্যপ্রাণীকে তার মতো করে চলতে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুন্দরবনের বাংলাদেশ অংশের বিগত তিনটি বাঘ গণনার ফলাফল বিশ্লেষণেও মিলেছে একই ধরনের তথ্য। প্রতি জরিপে ৮ থেকে ১১টি বাঘ বৃদ্ধি পেয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী