মেহেরপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় চুরি, নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিআর

মেহেরপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১১:৫০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৪:৩৪

মেহেরপুরের বামুন্দী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় রাতের আঁধারে ভল্ট কেটে ৮ লাখ টাকা সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে গেছে।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতের কোনও একসময় দুর্বৃত্তরা ব্যাংকের পেছন দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানা পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারে ততৃীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্টে ব্যাংকের গ্রিল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনার খবর পেয় পুলিশ পাঠানো হয়েছে।

ইসলামী ব্যাংক বামন্দী এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল জানান, সোমবার ব্যাংকের কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যাংকের ভল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মকর্তরা সবাই চলে যান। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখে জানালার গ্রিল কাটা। দ্রত ভল্টকক্ষে গিয়ে দেখে ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সঙ্গে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিআর।

এ ঘটনায় আজ ব্যাংকটির সকল ধরনের কার্ষক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি