বাগেরহাটে ইউনিয়ন পরিষদ নির্বচানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জাহাঙ্গীর আলম বলেন, বাগেরহাটে আগামীকাল মঙ্গলবার আসন্ন নির্বচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনি এলাকায় পর্যাপ্ত সংখ্যাক পুলিশ, বিজিবি, র্যাব, উপকূলীয় দুটি উপজেলায় কোস্টগার্ড ও আনসার মোতায়েন করা হয়েছে।
এছাড়া নির্বাচনের দিন একজন নির্বাহী ম্যাজিট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন বলেও জানান জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আজমুল হক প্রমুখ।
বাগেরহাটে ৭৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে মঙ্গলবার ৭৩টির নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৩২টির চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন।
/এসএনএইচ/এইচকে/








