সাতক্ষীরায় নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ ২

সাতক্ষীরা প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ০৯:২৭আপডেট : ২২ মার্চ ২০১৬, ০৯:২৭

নির্বাচনি সহিংসতা

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবাহ ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট জালিয়াতির সময় পুলিশের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও তার ছোট ভাই রুহুল আমিন।

মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, রুহুল কুদ্দুস ও রুহুল আমিনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগবাহ ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের ব্যালট পেপার কেটে বাক্সে ভর্তি করছিলেন। দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তাদেরকে ভোট জালিয়াতি করতে নিষেধ করলে তারা তা কানে তোলেননি। পরে পুলিশ তাদেরকে ধাওয়া করলে তারা পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এতে দুজনের পায়ে গুলি লাগে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশ্চন্দ্রকাটি কেন্দ্রে ভোট কারচুপিতে বাঁধা দেওয়ায় চার আনসার সদস্যকে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আহত আনসার সদস্যরা হলেন, মিরাজ, কামরুল, ফরিদা ও নারগিস।

কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল হক গভীর রাতে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জোর করে ব্যালট নিয়ে বাক্সে ভর্তি করার অভিযোগ পাওয়া গেছে।

প্রিজাইডিং অফিসার গৌতম ঘোষ বলেন, ‘বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’ 

একই উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম হোসেন জানান, তার দেয়াড়াস্থ বাড়িতে মধ্যরাতে কমপক্ষে ৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

প্রসঙ্গত, সাতক্ষীরার ৭৮টি ইউনিয়নে একযোগে ২২ মার্চ সকাল ৮টায় ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক