কুষ্টিয়ায় পানের বরজে আগুন: ৭ কোটি টাকার ক্ষতি

কুষ্টিয়া প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ২১:৩১আপডেট : ২২ মার্চ ২০১৬, ২২:৩৫

কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে আগুন লেগে প্রায় সাত হাজার পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর মাঠে গমের নাড়া পোড়ানোর সময় এ অগ্নিকাণ্ডে ঘটে। এতে অন্তত তিন শতাধিক পানচাষি নিঃস্ব হয়েছেন বলে জানা যায়।অগ্নিকাণ্ডে প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

পানের বরজে অগ্নিকাণ্ড

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১টার দিকে জামালপুর মাঠে গমের নাড়া পোড়ানো থেকেই পান বরজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অনুকূল বাতাসে মুহূর্তের মধ্যে আগুন তিনটি ইউনিয়নের মাঝে পান বরজে ছড়িয়ে পড়ে। এ সময় গম খেতও পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পানচাষিদের একজন আক্কাস আলী বলেন, আমার ২০০ পিলি পানের বরজ পুরোটায় পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।

পানচাষি মেঘা প্রামানিক বলেন, আমার বরজ ভরা পান ছিল। সবেমাত্র বিক্রি করতে শুরু করেছি। এমন সময় আমার এ সর্বনাশ হলো।

ভেড়ামারা পানচাষি সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, মাঝেমধ্যেই পান বরজে এমন ঘটনা ঘটে। চাষিরা নিঃস্ব হন। তিনি আরও  বলেন, পান চাষের উপর কোনও বীমা নেই। বীমার নিয়ম থাকলে চাষিরা ক্ষতির হাত থেকে রক্ষা পেতেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোজাহারুল ইসলাম জানান, বিশাল এলাকাজুড়ে পান বরজে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি মাঠের সেচযন্ত্রগুলো কৃষকদের সহযোগিতা নিয়ে চালু করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক