খুলনায় আ.লীগের মিছিলের ঘটনায় তিন মামলা পুলিশের, গ্রেফতার ৩৯

খুলনা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ১৯:৩৪আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৯:৩৪

খুলনায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় মহানগরের তিনটি থানায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে পুলিশ। 

সোমবার (২১ এপ্রিল) পুলিশ বাদী হয়ে হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় মামলা তিনটি করেছে। এসব মামলায় নাশকতার অভিযোগ আনা হয়েছে। তিন মামলায় ৩৯ জনকে গ্রেফতার দেখায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র প্রদানের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে খুলনার অন্তত চারটি স্থানে রবিবার ঝটিকা মিছিল করে মহানগর ও জেলা আওয়ামী লীগ। সকালে জিরো পয়েন্ট এলাকায় ঝটিকা মিছিল থেকে ওই কর্মসূচি শুরু হয়। দুপুরের মধ্যে খালিশপুর ও আড়ংঘাটা থানা এলাকায় ঝটিকা মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।

মিছিলের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিবার রাত ৯টার মধ্যে ২৫ জনকে আটক করে পুলিশ। সোমবার সকালের মধ্যে আরও ১৪ জনকে আটক করা হয়। তাদের সবাইকে ওসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে হরিণটানা থানার মামলায় ২২ জন, খালিশপুর থানার মামলায় সাত জন ও আড়ংঘাটা থানার মামলায় ১০ জনকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ বলছে, গ্রেফতার সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী। তাদের সবাইকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আহসান হাবিব বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নাশকতা করার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। এ কারণে তাদের বিরুদ্ধে তিনটি থানায় নাশকতার মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের কর আদায় শাখার ডিমান্ড সহকারী রবিউল আলমকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে সিটি করপোরেশন থেকে তাকে আটক করে নিয়ে যায় সদর থানা পুলিশ।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম