আত্মসমর্পণের পর খুলনার বরখাস্ত মেয়রকে কারাগারে প্রেরণ

খুলনা প্রতিনিধি
২৩ মার্চ ২০১৬, ১৭:৪৪আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৭:৪৪

কারাগার খুলনা সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান মনি নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক অপূর্ব কুমার গোষামী শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর বিকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।
বুধবার আদালতে মনির পক্ষে অ্যাডভোকেট গোলাম মওলাসহ অর্ধশতাধিক আইনজীবী মামলার শুনানিতে অংশ নেন। এসময় মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০১৩ সালের ১১ নভেম্বর খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়ে বিএনপিসহ ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক অনুকুল চন্দ্র ঘোষ বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও আড়াইশ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৩০ এপ্রিল খুলনা সদর থানার উপ-পরিদর্শক তাপস কুমার পাল কেসিসি’র তৎকালীন মেয়র মনিরুজ্জামান মনিসহ ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রনালয় মেয়র মনিকে সাময়িক বরখাস্ত করে। গত ১৬ মার্চ খুলনার আদালত থেকে মনির মালামাল ক্রোকের জন্য নির্দেশনা জারি করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম