সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থীদের সঙ্গে স্কুল শিশুদের স্বাধীনতা উৎসব

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ১৮:০১আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৮:০৭

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা উৎসব। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘বড় বন্ধু’দের দল এই উৎসবের আয়োজন করে।

উৎসবে জাতীয় পতাকা পেয়ে আনন্দে মেতে উঠেছিল শিশু শিক্ষার্থীরা।

সাতক্ষীরায় শিশুরা হাতে পেলো বাংলাদেশের পতাকা-১

উৎসবে বরাবরের মতো এবারও ১২০ ছোট বন্ধুকে তিনটি করে খাতা ও দুটি করে কলম উপহার দেওয়া হয়।

আনন্দে উদ্বেলিত শিশুরা জাতীয় সংগীতের পর দেশাত্মবোধক সংগীতে মেতে ওঠে। হাত উঁচিয়ে নাড়াতে থাকে জাতীয় পতাকা। স্লোগান দিতে থাকে ২৬শে মার্চ....মহান স্বাধীনতা দিবস। ২৬শে মার্চ....মহান স্বাধীনতা দিবস।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী তুহিনুর রহমান, নাহিদ হাসান, নাইম খান চৌধুরী, বাহলুল করিম, মফিজুল ইসলাম, শামছুন্নাহার মুন্নী, নুরুল হুদা, অসীম রায়, শেখ তানজির আহমেদসহ আরও অনেকে।

উৎসবে অংশ নেওয়া শিশু মুস্তাকিন অনুভূতি ব্যক্ত করে বলে, এর আগে আমাকে কেউ জাতীয় পতাকা দেয়নি। আজ আমি খুব খুশি।

প্রসঙ্গত, বড় বন্ধুদের এই উদ্যোগে প্রথম থেকেই সহযোগিতা করছেন ডা. সুব্রত ঘোষ, পিটিআই ইন্সট্রাক্টর দেবাশীষ বসু শেখর, গবেষক শাহীন ইসলামসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী