শার্শা সীমান্তে বিদেশি অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
৩০ মে ২০২৫, ১০:০৫আপডেট : ৩০ মে ২০২৫, ১০:০৫

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট ক্যাম্পের বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ২টি নাইন এমএম বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

আটকরা হলো- যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ইছাহাক (৪৫) এবং একই এলাকার মৃত ইমাম আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৪২)।

বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ ধরনের সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচভুলোট গ্রামের ইছাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রত্যেকের বাড়ি থেকে এক একটি করে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ইছাহাক ও মজিদকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অস্ত্রের চালান এবং আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স। আসামি ইছাহাক ও মজিদের নামে অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্রের চালান এবং তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক
আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চার দেশের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী