শৈলকুপায় ট্রাকচাপায় এক পরিবারের তিন জন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ২০:০৭ আপডেট : ০৫ জুন ২০২৫, ২০:০৭

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে উপজেলার আশাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মাইলমারী গ্রামের কৃষক মোস্তফা হোসেন (৪৫) তার স্ত্রী সেলিনা খাতুন (৪০) ও ৮ বছরের ছেলেসন্তান মাহিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেলে ওই ৩ জন ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আশাননগর নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোঁয়া ইসরাইল বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়েছে।‘

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক