চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ২২:৪৯আপডেট : ০৫ জুন ২০২৫, ২২:৪৯

চিকিৎসার জন্য বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাটের মোল্লারহাট উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ৫ নম্বর গাওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) বিকালে ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা-সংক্রান্ত কাজে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চাদেরহাট গ্রামের মৃত-মুকবুল শেখের ছেলে।

পুলিশ জানায়, চিকিৎসা-সংক্রান্ত কাজে ভারত গমনের জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন শেখ রেজাউল কবির। তার পাসপোর্টে স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার নামে মোল্লারহাট থানায় একাধিক মামলা রয়েছে। পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে মোল্লারহাট থানায় তার নামে মামলা রয়েছে। সেহেতু তাকে মোল্লারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের