গতবার যে চামড়া বিক্রি হয়েছিল ৬০০ টাকা, এবার সেটা ১০০ টাকা

খুলনা প্রতিনিধি
০৯ জুন ২০২৫, ০৯:৫৯আপডেট : ০৯ জুন ২০২৫, ০৯:৫৯

পবিত্র ঈদুল আজহায় কোরবানির চামড়া কেনা-বেচা নিয়ে ক্রেতা-বিক্রেতার বচসা খুলনায় নিয়মিত হয়ে উঠছে। বিক্রেতারা বলছেন, ৪-৫ মণ ওজনের গরুর চামড়ার দাম ৪০০ টাকা বলে। এতে মেজাজ ঠিক রাখা কঠিন। আবার চামড়ায় সমস্যা বলে দাম ১০০ টাকা বলে।

ক্রেতারা বলছেন, এবারের গরুর চামড়ায় করোনাসহ পক্স রয়েছে। তাই চামড়ার দাম কম। আর ঘরোয়াভাবে ছাড়ানোর সময় চামড়া কাটা পড়া, ফুটো হাওয়াসহ নানা সমস্যা থাকছে।

প্রাণিসম্পদ বিভাগ বলছে, গরুর এলএসডি (লাম্প স্ক্রিন ডিজিস) হতে পারে। এ ডিজিজ হওয়া গরুতে কোরবানি হওয়ার কথা না। কিন্তু অনেকেই এগুলো মানে না। তবে গরুতে করোনা শনাক্ত বা এ ধরনের কোন রোগ নেই।

ছোট বয়রার মো. মাকসুদ আলম চামড়া বিক্রি করার জন্য আসেন শেখপাড়া চামড়াপট্টিতে। তিনি বলেন, ‘১ লাখ ১৫ হাজার টাকার সাড়ে ৪ মণ ওজনের গরুর চামড়ার দাম বলে ৪০০ টাকা। কিন্তু সরকার দাম বেঁধে দিয়েছে ১০৫০ টাকা। তাহলে আমরা দাম পাই না। কী আর করতে পারি। ওরা (ক্রেতা) বলে চামড়ায় নাকি রোগ আছে। চামড়ার লোমে সমস্যা হলে ট্যানারি থেকে লোম ফেলে দেবে। ওরা নিবে চামড়াটা। লোমের স্পটের কারণে চামড়ার দাম কম হবে কেন?’

টুটপাড়ার রহমান ফারাজি বলেন, ‘চামড়ায় একটু ফুটো আর লোমে স্পট থাকায় দাম বলে ১০০ টাকা। গত বছর একই সাইজের চামড়া ৬০০ টাকায় বিক্রি করি। এবার দাম বলে ১০০। চামড়ার বেচে টাকাটা মাদ্রাসায় দিতে চেয়েছিলাম।’

খুলনা জেলা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো: বাবর বলেন, ‘চামড়ায় পক্স আছে, করোনাও শনাক্ত আছে। এ স্পট জায়গায় ব্লু করলে নেট হয়ে যায়। নষ্ট হয়ে গেছে। তাই স্পট থাকা চামড়ার দাম নেই।’

তিনি জানান, ভালো চামড়া ১৪০০ টাকায়ও কিনেছেন তিনি। ভালো চামড়ার দাম দেওয়া যায়। কিন্তু খারাপ চামড়ার দাম দিয়ে লোকসান করা যাবে না।

চামড়া ব্যবসায়ী মাসুদ লেদারের মাসুদ বলেন, দুই দিনে দেড়শ চামড়া কিনেছেন তিনি। ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত দাম দিয়েছেন। কারণ চামড়ায় স্পট রয়েছে। রয়েছে করোনার দাগ। আর কাটা-ফুটোতো আছেই। ফ্রেশ চামড়া তিনি পাননি। তাই দাম দিতে পারেননি।

শ্রমিক মজিদ সরদার বলেন, ‘একটা চামড়ায় ২ বার লবণ দেওয়া লাগে। একেকটা চামড়ায় ৮-১০ কেজি লবণ লাগে। লবণের কেজি ২৫ টাকা। এটাও চামড়ার দামের আওতায় পড়ে।’

খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ড. নুরুল্লাহ মো. আহসান বলেন, ‘গরুর করোনা শনাক্তবিষয়ক বক্তব্য সঠিক নয়। গরুর এলএসডি আছে। এটা হলে সে গরু কোরবানি দেওয়া অনুচিত। কিন্তু আমরা তা মানি না। এই এলএসডির কারণে ক্রেতারা দাম কম দেয়। এটা করোনা নয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
দিনাজপুরে এবারও চামড়ার নিম্নমুখী দাম, অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের