কু‌ষ্টিয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে গু‌লি করে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি 
১১ জুন ২০২৫, ১০:০৩আপডেট : ১১ জুন ২০২৫, ১০:০৩

কু‌ষ্টিয়ায় টুটুল হোসেন (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন এলাকা থেকে তার গু‌লি‌বিদ্ধ লাশ‌ উদ্ধার করা হয়। 

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে একটি শটগান, মোটরসাইকেল ও কয়েকরাউন্ড গু‌লি জব্দ করেছে পুলিশ। নিহত টুটুল একই গ্রামের প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধা তুরাব হোসে‌নের ছেলে। তি‌নি দীর্ঘদিন প্রবাস থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ওসি মেহেদী হাসান বলেন, রাতে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পু‌লিশ‌ে খবর দেয়। পু‌লিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পাশ থেকে এক‌টি শটগান, কয়েক রাউন্ড গু‌লি ও মোটরসাইকেল জব্দ করেছে।

তিনি আরও বলেন, নিহতের মুখে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন‌্য কোথাও হত‌্যা করে লাশ ফেলে গেছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী