সুন্দরবন থেকে ১৩৫টি হরিণ শিকারের ফাঁদ জব্দ

মোংলা প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ২৩:৪০আপডেট : ১৩ জুন ২০২৫, ২৩:৪০

সুন্দরবনের অভ্যন্তর থেকে হরিণ শিকারের ১৩৫টি ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা। শুক্রবার (১৩ জুন) বিকালে বনের পৃথক এলাকায় অভিযান চালিয়ে এ ফাঁদ জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ঢাংমারীর বনের অভ্যন্তরের হুলার ভারানীসংলগ্ন পাশের খালে পায়ে হেঁটে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় ওই এলাকা থেকে হরিণ শিকারের জন্য পেতে রাখা ৮২টি মালা (গোলাকৃতি) ফাঁদ জব্দ করে অভিযানকারীরা। অপরদিকে শুক্রবার সকালে নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৩টি মালা ফাঁদ জব্দ করেন বনপ্রহরীরা।

এর আগে, গত মঙ্গলবার সুপতি স্টেশনের আওতাধীন শাপলা ক্যাম্পের ছোট সিন্দুক বারিয়া খালের উত্তর পাশে বনের ভেতর থেকে হরিণ শিকারিদের পেতে রাখা ৪৫০টি মালা ফাঁদ জব্দ করেন বনরক্ষীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
বিপর্যয়ের মুখে সুন্দরবন
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি