সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১৬:০৭আপডেট : ২১ জুন ২০২৫, ১৬:০৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়া হয়েছে ছাত্রদলের কমিটি। এই আয়োজনকে ঘিরে সাতক্ষীরা জেলাজুড়ে ছাত্রদলকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
 
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজসহ জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি একযোগে প্রকাশ করা হয়। এর আগে, ১৭ জুন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন- আইরিন আমিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফারহানা ইয়াসমিন ও সদস্য সচিব করিমুন নেছা শান্তা। কমিটির অন্য সদস্যরা হলেন— সোহানা সাবরিনা, আশুরা আক্তার আঁখি ও আফরিন সুলতানা।

ছাত্রদলের এই কমিটিকে ঘিরে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যেও সৃষ্টি হয়েছে আগ্রহ ও কৌতূহল। দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার অগ্রদূত হিসেবে খ্যাত এই কলেজে এই প্রথমবারের মতো ছাত্রদলের এমন সাংগঠনিক উপস্থিতি দলীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাঠের রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দেওয়া এই নেত্রীদের মধ্যে বেশ কয়েকজন ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার জন্য পরিচিত। সেই সময়ের অভিজ্ঞতা থেকেই সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়েছে বলে জানান তারা।

প্রতিক্রিয়ায় সদস্য সচিব করিমুন নেছা শান্তা বলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া গর্বের বিষয়। আমরা গণঅভ্যুত্থানের সময় রাজপথে যে সাহস দেখিয়েছি, সেটিই আমাদের নেতৃত্বের প্রমাণ। এখন আমাদের লক্ষ্য একটি সক্রিয়, আদর্শিক ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সংগঠন গড়ে তোলা।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নবগঠিত কমিটির প্রতি আস্থা রেখে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
 
প্রসঙ্গত, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ নারী উচ্চ শিক্ষায় দক্ষিণাঞ্চলের এক আলোকবর্তিকা। ১৯৮৪ সালে কলেজটি জাতীয়করণ হয়। দীর্ঘদিন ধরে নারী নেতৃত্বের বিকাশে এই প্রতিষ্ঠান গৌরবজনক ভূমিকা পালন করে আসছে। এবার ছাত্ররাজনীতিতেও নারীরা নিজেদের সক্ষমতা প্রমাণে আরও একধাপ এগিয়ে গেল— এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী