কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ছাত্রদের আশ্বাস দিয়ে গেলেন প্রেস সচিব

খুলনা প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ২১:০৮আপডেট : ২৮ জুন ২০২৫, ২১:০৮

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে খুলনা প্রেসক্লাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে প্রেসক্লাবে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে ঘটনার বিস্তারিত শুনেন এবং প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়ে সেখান থেকে বেরিয়ে যান তিনি।

শনিবার (২৮ জুন) বিকালে প্রেস সচিব সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে খুলনা প্রেসক্লাবে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খবর পেয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। আন্দোলনকারীরা কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রেস সচিবকে সেখান থেকে বের হতে না দেওয়ার ঘোষণা দেন। শেষে তাদের সঙ্গে বৈঠক করেন প্রেস সচিব। 

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে প্রেসক্লাবে বৈঠক করেন প্রেস সচিব। সার্বিক বিষয়ে ছাত্র নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। ছাত্র নেতারা কেএমপি কমিশনারের কর্মকাণ্ড তার কাছে তুলে ধরেন। তার সময়ে অপরাধ বৃদ্ধির চিত্রও তুলে ধরেন। সবমিলিয়ে কেএমপি কমিশনারের পদত্যাগ দাবির যৌক্তিকতা জানান। প্রেস সচিব তাদের বক্তব্য শুনে প্রধান উপদেষ্টাকে জানানোর আশ্বাস দেন। রাত সোয়া ৮টার দিকে প্রেসক্লাব থেকে বের হয়ে সার্কিট হাউজে যান প্রেস সচিব। এখানে প্রেস সচিবকে ঘিরে অপ্রীতিকর কিছু ঘটেনি।’

এ বিষয়ে জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার হোসেন মাসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রদের সঙ্গে বৈঠক করে রাত সোয়া ৮টার দিকে প্রেস সচিব সার্কিট হাউজে গেছেন। অবরুদ্ধ করা হয়নি। বরং তাকে ঘিরে বিক্ষোভ করে কেএমপি কমিশনারের পদত্যাগের দাবি জানানো হয়।’

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী